এবার দেশের ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে”—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদে এবার বাংলাদেশ আওয়ামী লীগ না থাকা প্রসঙ্গে তিনি বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই—যা দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন নির্দেশ করে।
এদিন তিনি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে সংসদের প্রতিনিধিত্ব ও কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

