Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎‎কিশোরগঞ্জে জমি বিরোধে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ৩১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

‎নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ:

‎‎কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সৎ ছেলে ও ভাইয়েরা। এর মধ্যে দুইজন নারী।

‎এ ঘটনায় গতকাল রবিবার (২৯ মার্চ) ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

‎হামলায় আহতরা হলেন— একই এলাকার হোসনে আরা (৪৫) মেয়ে স্বর্ণা আক্তার (২০) ও ছেলে তরিকুল ইসলাম (২০)। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চান্দপুর কুড়েরপাড় গ্রামের গেদু মিয়ার বসতবাড়িতে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের নিকটাত্মীয় নুর ইসলাম, তাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আল আমীন গং-এর নেতৃত্বে হঠাৎ বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে গেদু মিয়ার বাড়ির হোসনে আরার ওপর হামলা চালায় তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে তার মেয়ে স্বর্ণা আক্তার, সুবর্ণা আক্তার, তমা আক্তার ও ছেলে তরিকুল ইসলাম এগিয়ে গেলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে তাদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মা হোসনে আরা, মেয়ে স্বর্ণা আক্তার ও ছেলে তরিকুল ইসলামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। এছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎বাদী রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সঠিক বিচার চাই।

‎‎কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের তিনজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎

Tags: অপরাধপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • বীরগঞ্জে কৃষকদের ‘উত্তম কৃষি চর্চা’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
  • রাজশাহীতে তেল সংকটের ওযুহাতে যানবাহনে ভাড়া নিয়ে অরাজকতা
  • রাঙ্গুনিয়া–কাপ্তাই সীমান্তে বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি লুট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম