Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে প্রাইভেটকার ইজিবাইক সংঘর্ষে শিশুসহ আহত ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৯ pm ০৯, মার্চ ২০২৬
in দুর্ঘটনা
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাস বয়সী শিশুসহ তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে জেলা শহরের বাসন্ডা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা এলাকার বাসিন্দা ইজিবাইক চালক খোকন মোল্লা (৫৪), কাঁঠালিয়া উপজেলার কৈখালী এলাকার মিরাজ হোসেন (৩৫) এবং তার এক মাস বয়সী কন্যা সাইফা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে রাজাপুরমুখী একটি ইজিবাইকের বাসন্ডা ব্রিজের ঢালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইজিবাইক চালক খোকন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক
  • শ্রীমঙ্গলে ১,৫৫০ অসহায় পরিবারের পাশে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’
  • কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • গাজীপুরের শ্রীপুরে সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু
  • রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম