Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫২ pm ০৩, এপ্রিল ২০২৬
in আইন ও আদালত
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানার এসআই রবিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দায়ের করেন।

মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন বহরপুর ইউনিয়নের পুরানচর এলাকার আলাল মণ্ডলের ছেলে তুষার মণ্ডল (২৩)। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া বহরপুর এলাকার হানিফ মণ্ডলের ছেলে মো. রিপন মণ্ডল (৩২) ও তার স্ত্রী লাভলী আক্তারকে (২৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা গেছে, রিপন মণ্ডল ও তার স্ত্রী লাভলী আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তারা মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোর জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • আখাউড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা
  • ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ
  • যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ভারতে কবরস্থান থেকে উদ্ধার ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম