Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৯ am ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মান্নান আকন্দকে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামীদের উপস্থিতিতে এই কারাদণ্ড প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুল হায়দার (রফিক সরকার) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, স্কুলছাত্র তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। গত ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরের দিন ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আকতারের সরিষার ক্ষেতের মধ্যে তামীমের মরদেহ পড়ে রয়েছে। নিহত তামীম হোসেনের গলায় রশি দিয়ে মোড়নে এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয়েছে বলে আসামীরা স্বীকার করেন।

পুলিশ মামলার তদন্ত শেষে ৪জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ প্রমাণ শেষে আজ মঙ্গলবার ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন
  • নীলফামারী-১ আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন আব্দুস সাত্তার
  • বাকেরগঞ্জে রমজান শুরুর আগেই নিত্যপণ্যের দাম বাড়ায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ
  • সড়কের নীরব কান্না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম