ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন রক্তযোদ্ধা ক্লাব ও পাঠাগারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ১৫জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কুয়াকাটায় পর্যটন হোটেলের হল রুমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি কুয়াকাটা সমুদ্র সৈকতে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে।
আলোচনা সভা শেষে উপদেষ্টারা তিনটি ক্যাটাগরিতে ১৫ জন রক্তযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরা হলো সর্বচ্চো রক্তদান করায় মো. জিহাদুল ইসলাম শান্ত, মো. মুন্না গোমস্তা, শওকত হোসেন শুভ, সাজু খান, শাওন মোল্লা, মাসুম সরদার আদর, মো. রাব্বি, মো. আশিক হাওলাদার, আবুল কালাম, মনির হোসেন খোকন, রবিউল ইসলাম, রাকিব খান। এছাড়া কনিষ্ট রক্তদাতা হিসেবে মো. সাজ্জাদ মিরা, রিফাত হোসেন এবং মো. সাজু খানকে সর্বচ্চো রক্ত সংগ্রহকারী হিসেবে ক্রেস্ট প্রধান করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মুন্না গোমস্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও রক্ত যোদ্ধা ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা অ্যাড.আক্কাস সিকদার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা আব্দুল মন্নান তাওহিদ, সিটি ক্লাবের দপ্তর সম্পাদক ও উপদেষ্টা এস.এম. মাসুদ পারভেজ, পল্লি চিকিৎসক মোঃ সবুর হোসেন, ব্যাবসায়ি বাদল চন্দ্র সহ সংগঠনের অর্ধশত রক্তযোদ্ধা সদস্যরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ও দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ রাজু খান এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কাজের সার্বিক তত্বাবধায়নে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সওকত হোসেন শুভ। উল্লেখ্য, প্রতিষ্ঠার দুই বছরে ১২০জন রোগীকে রক্তের ব্যবস্থা করা হয়েছে সংগঠনের মাধ্যমে।

