নরসিংদী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই এখন আলোচনায় উঠে এসেছে নরসিংদীতে জামানত হারানো প্রার্থীদের নাম। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২.৫% সংগ্রহ করতে ব্যর্থ প্রার্থীরাই জামানত হারিয়েছেন। এবার নরসিংদীর ৫টি আসনে ৪১ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষর করা বেসরকারি ফলাফলের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। নরসিংদী-১ (সদর) আসনে ৬ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৩ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৫ জন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৭ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৬ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। অপরদিকে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন।
নরসিংদী-১ (সদর) আসনে মোট ৮ প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। এরা হলেন— জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ হোসেন ভূঁইয়া (হাতপাখা), গণফোরামের প্রার্থী শহিদুজ্জামান চৌধুরী (উদ্দীয়মান সূর্য), গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট শিরিন আক্তার (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন (মোমবাতি) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ (আপেল)।
নরসিংদী-২ (পলাশ) আসনে ৬ জনের মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। এরা হলেন— ইসলামিক ফ্রন্ট মোমবাতি প্রতীকে বাংলাদেশের আসিফ ইকবাল, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে এ এন এম রফিকুল ইসলাম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রতীকে মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৮ জনের মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। এরা হলেন, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের এডভোকেট একেএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের রায়হান মিয়া।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭ জন। এরা হলেন, জনতার দলের আবু দার্দ্দা মো. মা’জ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম (ডাব), কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া (আপেল), খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন (রিক্সা, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম (হাতপাখা)।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এরা হলেন, জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী (ফুটবল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল), সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা ব্যারিস্টার তৌফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি) জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।

