আনোয়ার হাসান চৌধুরী,
কক্সবাজারে বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ এর ৪র্থ ধাপে বাঁকখালী নদী, খুরুশকুল ও চৌফলদন্ডী চ্যানেলে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল ১২টি, চরঘেরা জাল ২টি এবং কারেন্ট জাল ২০০০ মিটার জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার ১৬ ফেব্রুয়ারি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন বিসিজি স্টেশন, কোস্ট গার্ড, পূর্ব জোন, কক্সবাজার।
বাংলা এফএমকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, আমাদের বিশেষ কম্বিং অপারেশন চলমান রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

