সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।মৃত ছাত্রীরা ওই ইউনিয়নের রত্নাআটা মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে গোসল করতে গিয়ে ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীদের লাশ উদ্ধার হয় গতকাল রাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদ্রাসার চার শিক্ষার্থী একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
পরে দুই ছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় আরও দুই ছাত্রীকে জীবিত উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

