Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৩ am ১৪, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কৃষক, অপরজন রাজমিস্ত্রি।

খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। বজ্রপাতে গুরুতর আহত সুদিনকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫) কাজে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শিকার হন। তিনি অচেতন হয়ে একটি ধানক্ষেতের পাশে পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছিল এবং তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন ছিল।

Tags: নিহতনেত্রকোণাবজ্রপাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে স্কুলছাত্র নিহত
  • নীলফামারীতে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামির জামিন
  • মির্জা আব্বাসের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল
  • উজিরপুরে মুখোমুখি বাস সংঘর্ষে ৮ জন আহত
  • ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম