Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২৪ pm ০২, মার্চ ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোরহাব আলী প্রামাণিকের বাড়ির দক্ষিণ পাশের উঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ ইং সালের ৫ আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।

সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দুই পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আনুমানিক ২টার দিকে মারা যান।

একই সময় আব্দুস সালাম (৬০) নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ ইং সালে ও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মামলা না হলেও মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহগুলো হাসপাতালেই রয়েছে ময়না তদন্তের কাজ চলমান রয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম