Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ১৩, মার্চ ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা–পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড়, সেমাই ও চিনি নিয়ে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন নুর ইসলাম (৩১) ও রয়েল (৩৫)। পথিমধ্যে উপজেলা পরিষদের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

এতে মোটরসাইকেলের আরোহী নুর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রয়েল গুরুতর আহত হন। তিনি বিরল উপজেলার মির্জাপুর বজরাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর ভাঙ্গাপুল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় বালু বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশা (চার্জার) মুখোমুখি সংঘর্ষে বন্দারু রায় (২০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
নিহত বন্দারু রায় দিনাজপুরের বিরল উপজেলার বাজনারহার এলাকার ব্রিটিশ রায়ের ছেলে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহত নুর ইসলামের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত বন্দারু রায়ের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: সড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১,৪৪৪ জন
  • রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজার স্থিতিশীল নয় : কিরিল দিমিত্রিভ
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম