Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর-বিরামপুরে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ২৯, মার্চ ২০২৬
in Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর বিরামপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।

আজ রোববার (ভোর ৫টা) দিনাজপুরের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। সংঘর্ষের ফলে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মোশারফ হোসেন বাবু (৩৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় আহত অন্তত ৬ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: দুর্ঘটনানিহত ২
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মন্ত্রণালয়কে মুক্ত করব কীভাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ফসলের মাঠে মিললো ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি
  • টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে
  • প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
  • নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম