রাজধানীর সদরঘাট এলাকায় বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় দুই লঞ্চের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনা ঘটে ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার ব্যবহার করে যাত্রী তুলার সময়, ‘জাকির সম্রাট-৩’ লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে লঞ্চটি চাপা পড়ে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর আহত এক নারীকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা নিখোঁজ তিনজনের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।

