সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আশিক মিয়া (২৫), এবং শ্রী নেপাল মন্ডল (৩৫)।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক তাদেরকে বিধি মোতাবেক জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ট্রাফিক পুলিশের সহায়তায় দিবারাতে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত ভাবে বালুবাহী ট্রাকসহ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন- ২০১৮ মোতাবেক মামলা রুজু অব্যাহত রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ. ম আসাদুজ্জামান।
তিনি উপজেলাবাসীর উদ্দেশ্য বলেন, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, ও চাঁদা বাজীসহ অন্যান্য সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান। তিনি আরও বলেন, আপনাদের সহায়তা ব্যতিত থানা পুলিশের পক্ষে প্রত্যাশিত পুলিশিং সেবা প্রদান করা অসম্ভব। আপনাদের প্রদত্ত তথ্যের সুরক্ষা নিশ্চিতে থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

