Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সার-কীটনাশকের দোকানে মিলল ১৮৩ লিটার ডিজেল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ০৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজারের একটি সার-কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাগদুলী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

জানা গেছে, অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগদুলী বাজারে ‘সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সেখানে সার-কীটনাশক বিক্রির পাশাপাশি তিনি অবৈধভাবে জ্বালানি তেলও বিক্রি করতেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, “সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। এছাড়া তিনি তেল বিক্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, জব্দকৃত তেল অভিযানের সময় উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে বন বিভাগের জমি কেটে চলছে অবৈধ বালু উত্তোলন
  • ইরানে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল— বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • আলোকবালী-মণিপুরা সংযোগে কাঠের সেতু; স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের দাবি
  • বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার
  • গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম