Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের ১৭ সাংবাদিক পেলেন ৮ লাখ ৫০ হাজার টাকার সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০০ am ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট বিভাগের ১৭ জন সাংবাদিকের হাতে চিকিৎসা ও অস্বচ্ছলতার জন্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্তদের মধ্যে মৌলভীবাজার জেলার ১১ জন,সিলেট জেলার ৫ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন সাংবাদিক রয়েছেন। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫- ২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল) মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বি.এম রফিকুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন;শেখ মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং: মৌল–০৩৮)-এর সভাপতি মো. জাফর ইকবাল।

সভাপতির বক্তব্যে মো. জাফর ইকবাল বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নানা ঝুঁকি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে। তিনি সাংবাদিকদের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন,বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পেশাগত ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে থাকা সাংবাদিকদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের অনুদান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীবিত স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে করলেন স্বামী
  • টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
  • শিবালয়ে তেওতা বালুমহলকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ম্যানেজার নিহত
  • রাজধানী জুড়ে ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযানে ডিএমপি
  • গরমে ত্বকের সমস্যা বৃদ্ধি, ঘামাচি থেকে বাঁচতে করণীয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম