Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩১ pm ৩১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
অবৈধভাবে মজুদ জব্দ করা ডিজেল।

অবৈধভাবে মজুদ জব্দ করা ডিজেল।

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে পৌরশহরের আজাদমোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামে একটি দোকানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারমূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

প্রশাসন জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। এসময় দোকান মালিককে পাওয়া যায় নি।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

ইউএনও রুবানা তানজিন বলেন, বিভিন্ন ব্যবসার আড়ালে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে মজুদ জব্দ করা ডিজেল
Tags: ডিজেল জব্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম বৈঠক
  • ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্য
  • মৌলভীবাজারে অবৈধ জ্বালানি মজুদে ৪ দোকানিকে জরিমানা
  • মানিকগঞ্জে বারো মাসি শসা চাষ করে লোকসানের মূখে পড়েছে চাষীরা, হতাশায় কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম