Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে র‍্যাবের অভিযানে ১৬ ছিনতাইকারী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ১১, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট মহানগরীতে চিরুণী অভিযান চালিয়ে এক রাতে ১৬ জন ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১০ মার্চ) তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

র‍্যাব জানায়, সোমবার (৯ মার্চ) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুরের রিমন আহমদ (৩৬), সিলেট নগরীর কাজিটুলার শিহাব আহমেদ জগলু, দক্ষিণ কাজলশাহ এলাকার রিয়াজ আহমদ (২২), বাগবাড়ি নরসিংটিলার বাবলু আহমদ (২৮), দক্ষিণ সুরমার মোমিনখলার রাজু ইসলাম শফিক (২২), বরইকান্দির মইনুল ইসলাম ডাইল (৩৮), চান্দাই শিববাড়ির সুমন (২৫), গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল নোয়াপাড়ার সাবুল আহমদ (২৫), পশ্চিম দত্তরাইলের সুহেল আহমদ (২১), সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুরের ইমন আহমদ (৩০), বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলার নুরুল ইসলাম শুভ (২০), ফতেহপুরের দিব্য সরকার (২২), মধ্যনগর থানার সাউদপাড়ার রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুরিখাল কালাবাজার এলাকার জাবেদ ওরফে ‘নেইমার’ (২৪), কুলাউড়া উপজেলার বরমচালের আলাল হোসেন (২৩) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার লৌহগাঁওয়ের জাকির হোসেন (২৭)।

এর মধ্যে মৌলভীবাজার জেলার দুই বাসিন্দা- রাজনগর উপজেলার জাবেদ ওরফে নেইমার (২৪) এবং কুলাউড়া উপজেলার আলাল হোসেন (২৩) রয়েছেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সম্প্রতি সিলেট নগরীতে ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়েছে। তারা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, ব্যাগ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছিল।

তিনি জানান,জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব বিশেষ চিরুণী অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইকারী চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tags: অপরাধগ্রেফতারপ্রশাসনসিলেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
  • আলুর দামে ধস, বিপাকে দিনাজপুরের চাষি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম