Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ প্রবীণ

Taslima TanishabyTaslima Tanisha
১:১৮ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন প্রবীণ নিবাসী নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতের এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। নিহত ও আহতদের সবাই ‘ওয়ের্ধা দামাই’ নামের ওই বৃদ্ধনিবাসের বাসিন্দা ছিলেন।

মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু জানান, স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ প্রবীণের শারীরিক অক্ষমতার কারণে অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি।

রোটিনসুলু সংবাদমাধ্যম এএফপিকে বলেন, নিহতদের বেশিরভাগের মরদেহ ঘরের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় অধিকাংশ প্রবীণ নিজ নিজ কক্ষে বিশ্রামে ছিলেন। বার্ধক্যজনিত দুর্বলতা ও চলাচলে অক্ষমতার কারণে তারা দ্রুত ভবন ত্যাগ করতে পারেননি।

দমকল ও উদ্ধারকর্মীরা জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধ তিনজন বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘মেট্রো টিভি’র সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃদ্ধাশ্রমের ভবনটি সম্পূর্ণভাবে আগুনে জ্বলছে এবং স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে ভেতর থেকে প্রবীণদের বের করে আনার চেষ্টা করছেন।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ভবন নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। চলতি মাসের শুরুতে রাজধানী জাকার্তার একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়।

এর মধ্যেই সুলাওয়েসির এই দুর্ঘটনা দেশটির জননিরাপত্তা ব্যবস্থার সংকটকে আবারও সামনে এনেছে। কর্তৃপক্ষ এখনো আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সরকারি পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: ইন্দোনেশিয়ানিহত ১৬বৃদ্ধাশ্রমভয়াবহ অগ্নিকাণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ময়মনসিংহে জমে উঠেছে ঈদের কেনাকাটা
  • কমলো স্বর্ণের দাম
  • মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী
  • শ্রীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম