Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ২৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমাণ রিপোর্টার, রংপুর:

মাদক সমস্যার চলমান সংকটের সমাধান ও নতুন চ্যালেঞ্জ এর উদ্ভাবনী > এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়।

২৬ জুন শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ করে। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, র‍্যাব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম (পিএসসি, জি+), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং সিভিল সার্জন ডা.শাহীন সুলতানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু জাফর।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন অভিভাবকদেরকে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি আরও সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি, একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের মাদক দেশে অনু প্রবেশ করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন
  • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০২
  • নওগাঁর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার ঝাল কাঁচা মরিচ
  • প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী
  • বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক ক্যান্সার রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম