Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বিএনপি

Bangla FMbyBangla FM
২:৫৩ pm ১৪, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:


পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও বন্ধু মহল। শুক্রবার বিকেলে পৌরসভা চত্বরে বিএনপি ও বন্ধু মহলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা চৈতন্য ঘোষ চা বিক্রয়ের সরঞ্জাম ও ভ্যান চালক কবিরুল ইসলামকে একটি মটর ভ্যান এবং দুজনের প্রত্যেক কে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, নিরাপদ সড়ক চাই নিসচা’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহবায়ক ইউনুস মোল্লা, রাজিব নেওয়াজ, ফয়সাল রাশেদ সনি, আয়ুব জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, এডভোকেট শিমুল, মাসুদ, মিজানুর রহমান, ও ইউসুফ আলী।

উল্লেখ্য গত ১০ মার্চ পৌর সদরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর ভাড়া দেওয়া কয়েকটি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে সহায় সম্বল সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় ভাড়াটিয়া দুই দিনমজুর চৈতন্য ঘোষ ও কবিরুল ইসলাম এর পরিবার। সহায়তা পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত দুই পরিবার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে বাড়ির পাশে বৃদ্ধর ঝুলন্ত ম**দেহ উদ্ধার
  • নাওডোবা বাস সংঘর্ষে হেল্পার নিহত, ৫ আহত, ঢাকামুখী লেন বন্ধ
  • দিনাজপুরে বাস ও স্কুল ভ্যান সংঘর্ষ, শিক্ষার্থী নিহত
  • লেবু যখন ডিমের সমান দামে
  • নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম