Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাগরপথে মালয়েশিয়া পাচারে আটকে রাখা ১৩ নারী-পুরুষ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ০১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রিতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। গত ৩১ মার্চ দিবাগত রাত দেড়টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ : র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী এলাকার মরিয়ম বেগমের বসত বাড়িতে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কিছু নারী ও পুরুষকে জোরপূর্বক আটকে রাখে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। উক্ত সংবাদে র‌্যাবের আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই বাড়ি থেকে ১৩ জন মানব পাচারের শিকার ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

অভিযুক্তদের পরিচয় : ঘটনায় জড়িত পলাতক আসামি মোঃ সাইফুল (৩৮), মোঃ মালবিক কামাল (৪৬), মোঃ ফাইসাল (২৭), মোঃ জাফর (৩৬) এবং মোঃ সাইফুল ইসলাম (২৪)। সকলে টেকনাফ থানা এলাকার বাসিন্দা। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।

আইনি ব্যবস্থা : উদ্ধার ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মানব পাচারকারী চক্রের বাকি সদস্যদের ধরতেও র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী চার বছরে ৪ কোটি পরিবার ‘ফ্যামিলি কার্ড’ পাবে: প্রধানমন্ত্রী
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা ও অপসংস্কৃতির আগ্রাসন
  • অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানাল বিএমইউ কর্তৃপক্ষ
  • নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমানা
  • দিনাজপুরে জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে হতাশ বাইকাররা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম