Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

Bangla FMbyBangla FM
৬:৪৬ pm ০৯, মার্চ ২০২৫
in খেলাধুলা
A A
0
Oplus_16908288

Oplus_16908288

ক্রীড়া ডেস্ক:

সর্বশেষ ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সুযোগ ছিল ২৫ বছরের আক্ষেপ ঘুচানোর।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না কিউইরা। উলটো নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পুনরুদ্ধার করেছে ভারত।

২০১৩ সালে সবশেষ শিরোপা জিতেছিল তার। এই নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দ্রুতই চাপে পড়ে কিউইরা।

তবে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১০১ বলে ৬৩ রান করে আউট হন মিচেল। আর ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিংয়ে ১০৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত।

এরপর ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। গিল ৫০ বলে ৩১, বিরাট কোহলি ২ বলে ১ ও রোহিত ৮৩ বলে ৭৬ রান করে সাজঘরে ফিরে যান।

তবে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন শ্রেয়াস আইয়ার। ৬১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন নিউজিল্যান্ডের বোলাররা।

আইয়ার ৬২ বলে ৪৮ ও অক্ষর ৪০ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ব্যাটে জয়ের পথেই থাকে ভারত। জয় থেকে ১১ রান দূরে থাকতে ১৮ বলে ১৮ রান করে আউট হন হার্দিক।

এরপর ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাহুল। জাদেজা ৬ বলে ৯ ও রাহুল ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল নেন ২টি করে উইকেট।

Tags: নিউজিল্যান্ডভারতশিরোপা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় সর্ব মহলে নিন্দার ঝড়
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৯৩ শিশুর মৃত্যু, সবচেয়ে ছোট ৮ মাসের শিশু
  • শরীয়তপুর বিএনপির ক্লাব ভাঙায় ক্ষোভ, ঘেরাও ভূমি অফিস
  • রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত
  • সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম