Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৬ am ০৮, মার্চ ২০২৬
in আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস:

সিলেটে কৃষি বিপণন আইন লঙ্ঘনের অভিযোগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট নগরের কোতোয়ালী থানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিএসসি,সিলেট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের একটি যৌথ দল এ অভিযান চালায়।

অভিযানে দেখা যায়,বেশ কয়েকটি প্রতিষ্ঠান কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করেনি। আইন অনুযায়ী এই রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক। এ বিধান অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড,অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

আইন লঙ্ঘনের দায়ে মো. আব্দুল হান্নানকে ৫ হাজার টাকা,মো. আকলিছকে ২ হাজার টাকা, আবির আহমেদকে ৫ হাজার টাকা,জুনেদ মিয়াকে ৫ হাজার টাকা,মো. কাদিরকে ৫ হাজার টাকা,জামিল আহমদকে ৪ হাজার টাকা,রিপন দাসকে ৫ হাজার টাকা,আনোয়ার আলীকে ৫ হাজার টাকা,লিলু মিয়াকে ২ হাজার টাকা, কামিল আহমেদকে ৩ হাজার টাকা,রাজা মিয়াকে ৮ হাজার টাকা এবং তানভীর আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫৪ হাজার টাকা।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অপরাধদুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত
  • রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে
  • সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের
  • তেহরান ও বৈরুতে হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে
  • শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম