দেওয়ান মাসুকুর রহমান
কমলগঞ্জ (মৌলভীবাজার), ০৪ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।
অভিযোগ উঠেছে, কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. সেলিম উদ্দিন এ ধরনের মন্তব্য করে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করেন।
সচেতন মহলের মতে, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হেয় প্রতিপন্ন করা এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। গণমাধ্যমকর্মীরা জনস্বার্থে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরেন। তাই তাঁদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন দায়িত্ব পালনকালে হুমকি, হয়রানি বা অপমানের শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি বা অপমানের শিকার না হন, সে লক্ষ্যে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা রুখে দাঁড়ানোরও আহ্বান জানান প্রতিবাদকারীরা।

