Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেওক্রাডং পাহাড়ে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

Nuri JahanbyNuri Jahan
১:৪৫ pm ২০, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আমিনুল ইসলাম খন্দকার,

বান্দরবানে রুমায় অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ের যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১জন পর্যটক আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ছয়টায় কেওক্রাডং সড়কের পেঁপে বাগান নামক স্থানে এই দূর্ঘটনার ঘটে।

আহতরা হলেন- সিদ্দিকুর রহমান(৫৫), হাশমত(৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মোঃ সোহেল রানা (৪৫), মোঃ ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েত(৩৩)। তারা সকলে কুষ্টিয়া জেলার বাসিন্দা ও রুমা সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া বাসিন্দা অনাদি বড়ুয়া ছেলে স্বপন বড়ুয়া(৩৪)। সে পর্যটক গাইড হিসেবে রয়েছেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রুমা উপজেলার নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ভোর সকালে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাদের গাড়ি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে দুজন আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়ীতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং পাহাড়ে উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা ১১ জন পর্যটক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ভোর সকালে কেওক্রাডং সড়কের দুর্ঘটনায় ১১জন পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Tags: ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টবান্দরবান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত
  • ৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিলো তা জানালেন রাষ্ট্রপতি
  • এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, দায়িত্বে ৬ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম