Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনে সহিংসতা ও কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫১ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও প্রতিহিংসার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগ জমা দিতে গিয়ে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে। নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদেই সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারাই ব্যালট পেপারে সিল মেরেছেন। ১১ দলের পক্ষ থেকে বিষয়টি কমিশনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, ভোট কারচুপির মাধ্যমে ৩২টি আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত-সমর্থিত জোট প্রার্থীদের পরাজিত করা হয়েছে।

তবে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও তারা শপথ নিয়ে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।

Tags: আগারগাঁওয়ে নির্বাচন ভবনজাতীয় সংসদ নির্বাচনে অনিয়মবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব
  • রমজানে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন
  • টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তাপ-উত্তেজনা
  • মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম