Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রাম জেলায় প্রথম দুই ঘণ্টায় ভোট ১১.০৬ শতাংশ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

চট্টগ্রাম জেলায় আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ১১.০৬ শতাংশ। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে, আর নগরের চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে কম।

জেলায় ১৬টি আসনের মধ্যে ১০টিতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। নগর ও নগরসংলগ্ন ৫টি আসনের দায়িত্বে আছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম-১১ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নগর ও নগরসংলগ্ন পাঁচটি আসনের মধ্যে চট্টগ্রাম-৮ আসনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০.৯ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ১১.৩২ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ১০.২৫ শতাংশ এবং চট্টগ্রাম-৯ আসনে ১৯.৬৯ শতাংশ। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

নগরের বাইরে জেলার ১০টি আসনে গড়ে ভোট পড়েছে ১৪.৫ শতাংশ, জানিয়েছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।

চট্টগ্রামে এবারের নির্বাচনে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ প্রার্থী। মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন, যার মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ এবং নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৯৬৫, যেখানে ভোটকক্ষ রয়েছে ১২ হাজার ৬০১টি।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র কমেছে ৫৮টি।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের একই কেন্দ্রে ভোট দিলেন দুই দলের প্রার্থী
  • রূপগঞ্জে পরিবার নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী দিপু ভূইয়া
  • চট্টগ্রামে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
  • ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ইউনূস
  • নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে নিজ গ্রামের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম