রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজের জামাতের ব্যবস্থা করেছে। এতে একসাথে প্রায় ১০ হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন।
আজ বুধবার (১৮ মার্চ) মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, ঈদের দিন মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রোদ বা বৃষ্টিতে কোনো ভোগান্তি না হয়, সেই বিষয়টিও মাথায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে।
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার আগারগাঁওয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা বা মেলার আয়োজন করা হবে না বলে প্রশাসক জানিয়েছেন।

