Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইফতারে ক্লান্তি দূর ও স্বাস্থ্যকর শরবতের ১০টি রেসিপি

Nuri JahanbyNuri Jahan
২:৩৭ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে পুনরুজ্জীবিত করতে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং শরবত পান করা অত্যন্ত জরুরি। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে প্রাকৃতিক ফলের রস বা মধু ব্যবহার করলে শরীর ও মনমেজাজ দুইই সতেজ থাকে।

ইফতারে সরাসরি খুব ঠান্ডা পানি না খেয়ে হালকা ঠান্ডা পানির শরবত খাওয়া হজমের জন্যও উপকারী। লেবু, বেল, বেদানা, দুধ, সাবুদানা বা পুদিনা-পাতার শরবত খুবই জনপ্রিয় এবং সহজে তৈরি করা যায়।

নিচে ১০টি জনপ্রিয় ইফতারের শরবতের রেসিপি দেওয়া হলো:

১. লেবু-আদা শরবত, উপকরণ:

১ গ্লাস ঠান্ডা পানি

১ টেবিল চামচ লেবুর রস

১ চা চামচ আদার রস

২ টেবিল চামচ চিনি (স্বাদমতো)

১ চিমটি বিট লবণ

পুদিনাপাতা (স্বাদমতো)

প্রণালি: সব উপকরণ মিশিয়ে বা ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

২. বেলের শরবত
উপকরণ: পাকা বেল, চিনি বা গুড়, লবণ, পানি।
প্রণালি: বেলের কাঁথ বের করে পানি ও চিনি মিশিয়ে ছেঁকে নিন। আইস কিউব দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

৩. বেদানার শরবত
উপকরণ: বেদানা, লেবুর রস, চিনি, বিট লবণ, পানি।
প্রণালি: বেদানার দানা ব্লেন্ড করে ছেঁকে নিন। লেবুর রস, চিনি, লবণ ও পানি মিশিয়ে পরিবেশন করুন।

৪. লাবান (দইয়ের শরবত)
উপকরণ: ঘন টকদই, পানি, চিনি, সামান্য লবণ।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে ফেটিয়ে পরিবেশন করুন।

৫. তিলের দুধের শরবত
উপকরণ: কাঠবাদাম (ভিজানো), দুধ, চিনি/মধু, জাফরান।
প্রণালি: বাদাম পেস্ট করে দুধ ও চিনি/মধু মিশিয়ে ঠান্ডা করুন।

৬. সাবুদানা-দুধের শরবত
উপকরণ: সেদ্ধ সাবুদানা, দুধ, চিনি, রুহ আফজা, ফল কুচি।
প্রণালি: দুধ ও চিনি মিশিয়ে সাবুদানা ও ফল কুচি যোগ করুন এবং ঠান্ডা করে পরিবেশন করুন।

৭. লেবু-পুদিনার শরবত
উপকরণ: ১টি লেবুর রস, পুদিনাপাতা ১০–১২টি, ১ গ্লাস পানি, ২ টেবিল চামচ চিনি, ১ চিমটি বিট লবণ, বরফ কুচি।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে ছেঁকে বরফ দিয়ে পরিবেশন করুন।

৮. খেজুর ও বাদামের শরবত
উপকরণ: ৫–৬টি খেজুর, ১০–১২ কাঠবাদাম বা কাজুবাদাম, ১ গ্লাস দুধ, ১ টেবিল চামচ মধু বা চিনি।
প্রণালি: খেজুর ও বাদাম দুধে ভিজিয়ে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

৯. তরমুজের শরবত
উপকরণ: ২ কাপ তরমুজের টুকরো, ১ কাপ দুধ বা পানি, ২ টেবিল চামচ রুহ আফজা, বরফ কুচি।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ড করে ছোট ছোট তরমুজ কুচি ও বরফ দিয়ে পরিবেশন করুন।

১০. ইসবগুল ও তোকমা দানার শরবত
উপকরণ: ১ টেবিল চামচ ইসবগুলের ভুসি, ১ চা চামচ তোকমা দানা, ১ গ্লাস পানি, সামান্য লেবুর রস ও চিনি/মধু।
প্রণালি: তোকমা ১৫–২০ মিনিট পানিতে ভিজিয়ে ইসবগুল, লেবুর রস ও চিনি মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করুন।

টিপস:

শরবতে বিট লবণ ও পুদিনাপাতা ব্যবহার করলে স্বাদ ও গন্ধ দুইই ভালো হয়। চিনির পরিবর্তে মধু ব্যবহার করলে শরবত আরও স্বাস্থ্যকর হয়। ইফতারের অন্তত ১ ঘণ্টা আগে শরবত তৈরি করে ফ্রিজে ঠান্ডা রাখুন। এই সহজ ও সুস্বাদু শরবতগুলো রোজার ক্লান্তি দূর করতে এবং শরীরকে সতেজ রাখতে সহায়ক।

Tags: বিশেষ নিউজলাইফস্টাইল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে আকন পাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
  • বাউফলে পিপলস রাইট ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
  • এবার সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক হামলা
  • রাজাপুরে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু
  • বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে:সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম