জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
৬ মার্চ বৃহস্পতিবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

