মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা দলদলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ট্রলির ধাক্কায় (১) শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইসলামপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইসলামপুর গ্রামের আশরাফুলের, ছেলে হাসান আলী (৮)।স্থানীয় সূত্রে জানা যায় হাসান আলী ,পোল্লাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় ভোলাহাট -রহনপুর সড়ক পারাপার হতে গিয়ে একটি ট্রলি হাসানকে ধাক্কা দিলে ট্রলির চাপায় ঘটনাস্থলে হাসানের মৃত্যু হয়।
স্থানীয়রা খবর পেয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রলি চালক ঘটনা স্থলে ট্রলি রেখে পালিয়ে গেছে বলে জানা যায়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত( ওসি) মোঃ একরামুল হক ,বলেন পুলিশ ঘটনা স্থল তদন্ত করেছে। পরিবহন ও সড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। ট্রলি টি আটক করে ধরে রাখা হয়েছে।

