Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় ধর্মীয় শ্রদ্ধা-ভক্তির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

Bangla FMbyBangla FM
৪:৫৮ pm ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল ভক্তসমাগমের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেন সাধু, পণ্ডিত, পুরোহিত এবং হাজার হাজার ভক্ত। রথটি সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকারপাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে পৌঁছায়, যা ভক্তদের মতে ‘মাসির বাড়ি’।

রথ মন্দিরে পৌঁছানোর পর শুরু হয় এক সপ্তাহব্যাপী বিশেষ পূজা-অর্চনা, প্রতিদিন দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনা ও প্রসাদ বিতরণ। আগামী ৫ জুলাই (শনিবার) উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথদেব নিজ গৃহ ধুলিহর মঠ মন্দিরে ফিরে যাবেন।

রথযাত্রা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটিয়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শংকর কুমার রায়, যুগ্ম আহ্বায়ক সমরেশ কুমার দাশ, সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, যুগ্ম সদস্য সচিব মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, মনোরঞ্জন কর্মকার মন্টু, নিমাই কর্মকার, উৎপল শাহ, ধুলিহর মঠ মন্দিরের কানাইলাল সাহা, ভীম বন্ধু দাশ, নিখিল আঢ়্যসহ অনেকে।

উৎসবটি উপলক্ষে মন্দির ও রথযাত্রা পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে রথযাত্রা সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষকে একত্রিত করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
  • ভোক্তাকে চাহিদামতো পণ্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
  • প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
  • শনিবার ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম