Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে ডুবুররিরা উদ্ধার করলো  লাশ

Bangla FMbyBangla FM
১:১১ pm ২৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ছাব্বিশ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

গতকাল রবিবার বেলা ৩ টায় লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযানের পুরো বিষয়টি তদারকি করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

পরিবার, প্রশাসন, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্ৰামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম শনিবার বেলা ১টায় উপজেলার শ্রীপুর-কৃষ্ণপুর গ্ৰামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাসের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে আত্মীয়-স্বজন, সব বয়সী স্থানীয় লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। এসময়  কচুরিপানায় ভরপুর নদীটিও পরিষ্কার করে ফেলা হয়। পরে চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিনজন ডুবুরি ওইদিন রাত আটটা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজে ব্যর্থ হন।

পরে গতকাল রবিবার সকাল থেকে পুনরায় তিতাস নদীতে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেন। অবশেষে বিকেল তিনটায় ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে উঠতে দেখেন ডুবুরিরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলাম বলেন, ‘আমরা শনিবার রাত ৮টা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজেও না পেয়ে আজ (গতকাল) রবিবার সকাল থেকে পুনরায় তিতাস নদীর শাখায় উদ্ধার অভিযান পরিচালনা করি। এরমধ্যে বেলা তিনটার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ৩০ গজ দূরে লাশটি ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন,  তিতাস নদীতে নিখোঁজ ব্যাক্তিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পোস্ট মর্টেমের বিষয়টি পরিবারের ওপর নির্ভর করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। তারা নদীতে অনেক খোঁজাখুজির পর আজ রবিবার বিকাল  ৩ টায় নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে আমার নজরদারি ছিল।

Tags: লাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম