Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোয়ারীঘাটে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু, আহত ২

Bangla FMbyBangla FM
৭:১৮ am ২১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপিটুনিতে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে চার যুবক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যান, আর বাকি তিনজন নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে উঠে তারা চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে আসেন। সেখানে স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনি দেয়, এতে তিনজনই গুরুতর আহত হন। আহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়। তবে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে সাতটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Tags: গণপিটুনিছিনতাইকারীনিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি
  • সিরাজদিখানে অবৈধ ভাট্টি কারখানা ধ্বংস, মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম