Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে গলায় ফাঁস লাগিয়ে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Bangla FMbyBangla FM
১:৩৮ pm ২১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে এক পল্লীতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে রুমানা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২০) ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, রুমানা আক্তার খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের মো. কফিল উদ্দিন ও শামীমা বেগম দম্পতির মেয়ে। সে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অগোচরে সে বাড়ির গোসলখানার লিন্টনের সঙ্গে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন গলায় ফাঁস লাগানোর বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপতালে নিয়ে যায়। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে স্কুল ছাত্রীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

পরে মরদেহ থানায় আনা হয়। তবে কি কারণে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর রহস্য জানতে শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে নবাগত সংসদ সদস্যের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সৌজন্য সাক্ষাৎ
  • হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী
  • বড় ব্যবধানে  ত্রিশালে ধানের শীষের জয়
  • সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি-জমিয়ত জোটের নিরঙ্কুশ জয়
  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম