Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে সিভিল সার্জন কর্তৃক বেসরকারি হাসপাতালের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৬ pm ১০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সালমান আহমদ ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় মা ও শিশু হাসপাতাল নামক একটি বেসরকারি ক্লিনিকের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় তার পেশাগত নিরপেক্ষতা ও নৈতিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

গত বুধবার ৮ এপ্রিল বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সিভিল সার্জনের পাশাপাশি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম এবং শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কালামসহ আরও কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রমতে, উদ্বোধন হওয়া এই ক্লিনিকটির মালিকানার সঙ্গে ডা. আবুল কালাম সরাসরি যুক্ত রয়েছেন।

জেলায় সরকারি স্বাস্থ্যসেবার সর্বোচ্চ পদে আসীন একজন কর্মকর্তার এমন ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্যান্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। তাদের মতে, সিভিল সার্জন যেহেতু জেলার সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ও তদারকির দায়িত্ব পালন করেন, তাই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের উদ্বোধনে তার প্রধান অতিথি হওয়া অন্যান্য প্রতিষ্ঠানের জন্য বৈষম্যমূলক হতে পারে।

অভিযোগ উঠেছে যে, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা তার পদমর্যাদা ব্যবহার করে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারেন না। এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে যথাযথ অনুমতির প্রয়োজনীয়তা থাকলেও সিভিল সার্জন বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছেন। তার মতে, জেলা স্বাস্থ্য প্রধান হিসেবে তিনি যেকোনো প্রতিষ্ঠানে যেতে পারেন।

তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে এ ধরনের সরাসরি সম্পৃক্ততা স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্তরায়। জনমনে আস্থার সংকট দূর করতে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সুনামগঞ্জের স্বাস্থ্য খাতে নৈতিকতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
  • বান্দরবানে বোমাং রাজার সাথে সাক্ষাৎ করলেন নবাগত জেলা প্রশাসক
  • হরমুজ প্রণালিতে জরুরি সংকেতের পর মার্কিন ড্রোন নিখোঁজ
  • জয়পুরহাটে সহকারী প্রধান শিক্ষকের ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম