Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেনের দলীয় পদ স্থগিত

Bangla FMbyBangla FM
৭:৫৯ am ০৫, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সিলেট ব্যুরো:

 নগরীর কয়েকটি স্থানে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছা লাগানোর অভিযোগে সিলেট মহানগর বিএনপি সহ সভাপতি মোঃ আমির হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। ৪ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি বিষয়টি অবগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী  ও সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে নোটিশ পাঠানো হয়।


প্রেরিত নোটিশে জানা যায়, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিলেট মহানগরের সহ সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন। যার জন্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয়।
নোটিশে জানানো হয় এতে দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে গর্হিত কাজের জন্য  আগামী ৩ মাসের জন্য মোঃ আমির হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ স্থগিত করা হয়। 

Tags: ঈদ শুভেচ্ছাদলীয় পদ স্থগিতসিলেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম