Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট বাজারে লেবু নিয়ে তেলেসমাতি : ১শ থেকে দেড়’শ টাকা হালি

Bangla FMbyBangla FM
১:২১ pm ০৩, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

সিলেট ব্যুরো:-

রমজানকে টার্গেট করে শাক সবজির দাম প্রতিবছরই অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে থাকে। শাক, লেবু, শষা, টমেটো কাচামরিছ, গাজর, ধনেপাতা এই কয়েকটি সবজি রমজানে আকাাশচুম্বি মুল্য হয়ে যায়। কিন্তু এবার রমজানে এসব সবজির মুল্য সাধারন ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু এবার রমজানের শুরুতেই অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে লেবুর মুল্য। প্রকারভেদে একেকে জায়গায় একেক দামে লেবু বিক্রি হচ্ছে। ১০০শ টাকা থেকে ১৫০ টাকা দরে লেবুর হালি বিক্রি হচ্ছে। আর সে দামে লেবু কিনে অনেক ক্রেতারা নিজেকে বিজয়ী ভাবছেন!
যে জায়গায় শসা, গাজর, বেগুনসহ অন্যান্য সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। প্রতি হালি লেবি ২০ টাকা হালি থেকে এক লাফে বেড়ে হয়ে গেছে ১০০/১৫০ টাকা।
বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট ও রিকাবীবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। দুদিনের ব্যবধানে ইফতারের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত সবজি ও পণ্যের দাম বেড়ে যাওযায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

নগরীর বিভিন্ন কাচাবাজারে এক হালি লেবু ১০০-১৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অথচ কয়েকদিন আগে প্রতি হালি লেবুর দাম ছিল ২০-২৫ টাকা।


ইফতারের জরুরী গাজর, বেগুন ও শসার দামও বেড়েছে কেজিতে ৫-১০ টাকা। মদিনা মার্কেট এলাকায় প্রতিকেজি বেগুন ৫০-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, গাজর ৪০-৫০ টাকা ও কাঁচামরিচ ৬০-৭০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। একইভাবে বন্দরবাজার, আম্বারখানা ও রিকাবীবাজারে প্রায় সমান দরে বিক্রি হচ্ছিল এসব সবজি।

বিক্রেতারা বলছেন, আড়ত থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। প্রতিহালি লেবুর দাম আড়তেই ৭০-৮০ টাকা। ইফতারের সময় শরবতের চাহিদা থাকায় লেবু সহজে মিলছে না। সবমিলিয়ে দাম আরও বেশি হয়েছে।

মদিনা মার্কেট, বন্দর বাজার, আম্বরখানা, রিকাবীবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘আড়তে সবজির দাম মুহূর্তে পরিবর্তন হয়। রমজান উপলক্ষে কিছু কিছু সবজির দাম আড়তেই বাড়তি ছিল। আমরা ৫-১০ টাকা লাভে সবজি বিক্রি করছি। খুব বেশি দরে বিক্রির সুযোগ নেই।

কয়েকজন লেবু বিক্রেতা জানান ‘বাজারে লেবু নেই। আড়ত থেকে মাত্র ১০ হালি লেবু এনেছি। প্রতিহালি লেবুর দাম আড়তেই ছিল ৭০-৮০ টাকা। কম দামে বিক্রি করলে আমাদের কেনা দামই উঠবে না। তারা বলেন বাজারে লেবুর কৃতত্তিম সংকট তৈরী কররে একটা চক্র ফায়দা লুটছে।


লেবু দাম বৃদ্ধি নিয়ে অনেকে এটাকে বাড়াবাড়ি মনে করছেন। দ্রুত বাজারে অভিযান পরিচালনা করে এসব ব্যাপারে পদক্ষেপ নেয়া জরুরী বলে অনেকে মন্তব্য করেন।


এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিলেট মেট্রো) দেবানন্দ সিনহা বলেন, যেসব বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে অভিযান পারিচালনা করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম