Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে সাংবাদিক মবরুর আহমদ সাজু’র বাসায় চুরি : স্বর্ণালংকার, নগদ টাকা লুট

Bangla FMbyBangla FM
৮:৩৯ am ০৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট: 

সিলেটের লামাবাজার নয়াপাড়ায় ঈদের ছুটিতে ফাঁকা থাকা এক বাসার  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দুটি তলায় হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা,মোবাইল ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

চুরি হওয়া বাসার বাসিন্দা ও সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তরুণ সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান, বিথীকা ২৯/২ যেসমিন ভিলা নামের তিনতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় চুরি হয়েছে। ঈদের ছুটিতে তিনি তাঁর পরিবার নিয়ে শ্বশুরবাড়ি সুনামগঞ্জে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বাসিন্দা নাজমুল হক তাকে ফোনে চুরির বিষয়টি জানান। পরে তিনি সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার প্রস্তুতি নেন।

এদিকে বাসা লুটপাটের খবর শুনে সাংবাদিক মবরুর আহমদ সাজু কোতোয়ালি থানার ওসিকে ফোনে জানালে তাৎক্ষনিক সিলেট লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বাসা পরিদর্শন করেন।

 উপস্থিত নীচতলার বাসিন্দা মবরুর আহমদ সাজু কে না পেয়ে ২য় তলার বাসিন্দা মো: নাজমুল ইসলামের বক্তব্য শুনেন এবং লুটকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করেন।

সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান , চোরেরা তার বিয়ের ৫ ভরি স্বর্ণ, ওমরাহ পালনের জন্য রাখা ৫ লক্ষ টাকা, বিয়ের পোশাকসহ বিভিন্ন মূল্যবান ও সাধারণ আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।

এদিকে সাংবাদিকের বাসা চুরির খবর পেয়ে মবরুর সাজুর বাসায় উপস্থিত হন  সিলেট অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু,কার্যকরি পরিষদের সদস্য মো. আব্দুল হাছিব,ক্লাব সদস্য তারেক আহমদ খান,সেলিম আহমদ,মোহাম্মদ জাকির আহমদ,নাহিদ আহমদ প্রমুখ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার তীব্রনিন্দা জানিয়ে চোরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর‌তে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এসএমপি’র কোতোয়ালি থানার ওসির নির্দেশে এসআই,মোহাম্মদ আলী ঘটনাস্থল আবার পরিদর্শন করেন । এবং পুলিশ কর্মকর্তা মামলা রুজু করার জন্য বলেন। তবে প্রাথমিকভাবে চারদিকে সোর্স টিম একশন চলছে আশা করি ফিডব্যাক পাওয়া যাবে। 

 মামলার প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান সাংবাদিক মবরুর আহমদ সাজু।

এ বিষয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি  মো: গুলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।তারা চুরি হওয়া মালামাল ও স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা উদ্ধার করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান। 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে লামাবাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাংবাদিক মবরুর আহমদ সাজু।

Tags: ঈদের ছুটিলুটসিলেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খাল পুনঃখননে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাড়বে কৃষি সুবিধা: বিমান প্রতিমন্ত্রী
  • রূপগঞ্জে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু
  • ঋণ নয়, বিনিয়োগে গুরুত্ব দেবে সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
  • মার্কিনিদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি ইরানের
  • ৫০০ টাকা মুচলেকায় জুলাই ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের জামিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম