সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি:
৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব।
তিনি বলেন, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ একজন মাদক সরবরাহকারীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার মৃত ইব্রাহীন হোসেনের ছেলে হলেন মো. ইসমাইল হোসেন (৩১)।
এছাড়াও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

