Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে পর্দানশীল নারীদের মানববন্ধন

Bangla FMbyBangla FM
১০:২১ am ০৩, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ 

চেহারা নয়, ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে পর্দানশীন নারীদের মৌলিক অধিকার পূরণে ছবি উত্তোলনের মাধ্যমে নয়, ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয়পত্র যাচাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা মহিলা আঞ্জুমান নামক একটি নারী সংগঠন নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার মুহম্মাদ আমিনুর রহমান মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আঞ্জুমানের আহ্বায়ক আহমদ উম্মে কুলসুম, আহমদ আয়শা, আহমদ ফারিয়া, আহমদ শাহানা ও আহমদ শাহিদা প্রমুখ।

মানববন্ধনে পর্দানশীল নারীরা বলেন, স্কুল-কলেজ-মাদ্রাসা বা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা পরীক্ষার হল রুমে প্রবেশ বা পরীক্ষা দেয়াকালীন সময়ে, জাতীয় পরিচয়পত্র উত্তোলনে, বিবাহ, জায়গা জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋন উত্তোলন বা গ্রহণ, পবিত্র হজ-উমরাহ পালনে, চাকরি গ্রহণ বা যেকোনও কারনে বিদেশ গমনের জন্য পাসপোর্ট-ভিসা গ্রহণের সময় ছবি উত্তোলন ও পাসপোর্ট-ভিসা গ্রহণের সময় বেগানা পুরুষ মানুষের সামনে ছবি উত্তোলন করে পর্দানশিন নারীদের গোপনীয়তা হরণ করা হচ্ছে।  

তারা আরও বলেন, এ অবস্থায় নারীদের পর্দা রক্ষায় সকল ক্ষেত্রে ছবি উত্তোলন বা পুরাতন পদ্ধতি বাতিল করে ফিঙ্গার প্রিন্ট চালু করনের দাবি জানান তারা। মানববন্ধনে জেলা-উপজেলা ও থানা থেকে আগত পর্দানশীন নারীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম