Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে প্রথমবারের মতো ঈদ উপহার পেলেন আনসার ও ভিডিপির ভাতা ভোগী সদস্যরা 

Bangla FMbyBangla FM
৯:৪১ am ২৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শুভ কুমার ঘোষ,সিরাজগঞ্জ প্রতিনিধি :  

প্রথমবারের মতো ঈদ উপহার পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতা ভোগী সদস্যরা। বাহিনীটির মহাপরিচালকের পক্ষ হতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও এই উপহার পেয়েছেন ৩৮১ জন ভাতাভোগী সদস্য। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়সহ সিরাজগঞ্জের নয়টি উপজেলায় একযোগে এই উপহার বিতরণ করা হয়। 

জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ৩৮১ জন ভাতাভোগী সদস্যদের মাঝে সুশৃঙ্খলভাবে মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরন করা হয়। এর মধ্যে ২৪৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী ভাতা ভোগী সদস্য রয়েছেন। 

প্রথমবারের মতো ঈদ উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত জেলার ভাতা ভোগী সদস্যরা। খুশি মনে কৃতজ্ঞতা জানান বাহিনীটির মহাপরিচালকের প্রতি। এমন উপহার ভবিষ্যতে তাদের পেশাগত কাজকে আরো গতিশীল করবে বলে মনে করছেন তারা। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, জেলার সকল ভাতাভোগী সদস্যদের মাঝে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। এমন উপহার পেয়ে দারুণ খুশি হয়েছেন তারা। তাদের মাঝে আলাদা একটা কর্ম স্পৃহা এসেছে। এমন উদ্যোগ তাদেরকে আগামীতে আরও উদ্যোমী করে তুলবে। 

জেলা কার্যালয়ে উপহার বিতরণকালে সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সময়ে প্রত্যেক উপজেলায় ঈদ উপহার বিতরণ করেন স্ব-স্ব উপজেলা কর্মকর্তা এবং প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ।

 

Tags: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীঈদ উপহারসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান
  • মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
  • বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম