Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব বহিষ্কৃত

Bangla FMbyBangla FM
১০:৪৩ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মণ্ডল, সালথা (ফরিদপুর):
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব আল হুসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোল্লা মো. ফরহাদ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরি সিদ্ধান্ত মোতাবেক সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব আল হুসাইনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হলো। একইসাথে দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা বহিষ্কৃত ব্যক্তির সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখেন।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সজিব আল হুসাইন বলেন,
“আমি গতকাল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছি। তারা এখন নিজেদের সম্মান রক্ষার জন্য আমাকে বহিষ্কৃত করেছে বলে প্রচার করছে।”

সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন,
“কিছুদিন আগে আমরা জানতে পারি সজিব এনসিপির (ন্যাশনাল কাউন্সিল ফর প্রোটেকশন) সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সেখানে তাঁকে সমন্বয়কারী করে একটি দল গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন এবং বলেন এনসিপি থেকে পদত্যাগ করবেন। পরে আমরা বুঝি যে তিনি আমাদের দলের সঙ্গে দ্বিচারিতা করছেন। অর্থের লোভে তিনি আমাদের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই আমাদের দেরিতে হলেও তাঁকে বহিষ্কার করতে হয়েছে।”

সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির বলেন,
“সজিবের মতো লোক চলে যাওয়ায় দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি আদর্শ নয়, অর্থকেই প্রাধান্য দিয়েছেন। আমরা তাঁকে ধিক্কার জানাই।”

Tags: গণঅধিকার পরিষদরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারিয়াকান্দিতে ঈদ সামনে রেখে সড়কে পুলিশের অভিযান, কমছে যানজট
  • ছাত্রদলের আলোচিত সভাপতি পদপ্রার্থী কে এই আরিফ?
  • চরভদ্রাসনে নিম্নমানের পচা মাংসর বিরিয়ানি বিক্রি
  • কাতারে ফের হামলা চালালে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
  • প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দেলোয়ারের লড়াই, জীর্ণশীর্ণ ভাঙা ঘরেই প্রতিবন্ধী ছেলের আশ্রয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম