Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস  পালিত 

Bangla FMbyBangla FM
৬:২১ am ২৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ইং পালিত হয়েছে। বুধবার  (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সালথা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে সালথা থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফয়ার সার্ভিস,  মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় সালথা সরকারি কলেজের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক  আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tags: মহান স্বাধীনতা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম
  • সর্বনাশা সুপারি! মুখে ক্যান্সার থেকে লিভারের ক্ষতি—জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি
  • সিলেটে ভয়ঙ্কর অ’পহ’রণ! মুক্তিপণ চক্রের ভয়’ঙ্কর ঘটনা
  • গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম