সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ডক্টর্স প্রিমিয়ার ক্রিকেট লিগে ফারিয়া ফিয়ার বাস ক্রিকেট একাদশ ও ফারজানা ক্লিনিক নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডক্টর্স প্রিমিয়ার লিগের স্বপ্ন ক্লিনিক ও ফারিয়া ফিয়ার বাস ক্রিকেট একাদশ। দিনের অপর খেলায় ফারজানা ক্লিনিক ও হার্ট ফাউন্ডেশনের মধ্যকার খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
লিগ পর্বের লেখায় সকালে স্বপ্ন ক্লিনিক টর্সে জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৫ রান করে।
জবাবে ফারিয়া ফিয়ার বাস ক্রিকেট একাদশ ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।ফলে ফারিয়া ফিয়ার বাস ক্রিকেট একাদশ ৫ উইকেটে জয় লাভ করে।
দিনের অপর খেলায় ফারজানা ক্লিনিক টর্চে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে মাত্র ২২১ রান সংগ্রহ করে।
২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে হার্ট ফাউন্ডেশন ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয়। ফলে ফারজানা ক্লিনিক ৪২ রানে জয় লাভ করে।

