Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সম্মিলিত প্রচেষ্টায় হবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন :নৌবাহিনী প্রধান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
বরগুনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। দুপুরে জেলা সদরে নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।
ছবি: সংগৃহীত

বরগুনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। দুপুরে জেলা সদরে নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, এবার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সমন্বয় অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর ও নিবিড়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরগুনার নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হাতে। সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সার্বিক সহযোগিতায় প্রস্তুত আছে।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, শুধুমাত্র নৌবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যা পূর্বের যে কোনো নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া নৌবাহিনীর জাহাজ ও পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি ভোটারদের আশ্বাস দিয়েছেন যে, সবাই ভয়ভীতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ জন্য নৌবাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচননৌবাহিনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ দুইজনকে মারধরের অভিযোগ
  • শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
  • রাজাপুরে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্নদের বিনামূল্যে চিকিৎসা
  • সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম