Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার জাহাঙ্গীর আলম নিহত

Bangla FMbyBangla FM
১:৪৫ pm ১০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পরিবারে শোকের মাতম বইছে। নিহত জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় সাটার মিস্ত্রি ছিলেন এবং তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, (৮ এপ্রিল) সকালে জাহাঙ্গীর আলম কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। প্রথমে সোনারগাঁও মুগরাপাড়া এলাকায় কাজ করেন এবং পরে বিকালে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় যান। রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই তিনি মারা যান। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে খবর দেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাত ২টায় বাড়িতে আনা হয় এবং (৯ এপ্রিল) বুধবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে অজ্ঞাত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম