বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে বৈধতার প্রশ্ন তোলা হলে তার প্রমাণ হিসেবে ‘৭০ শতাংশ হ্যাঁ ভোট’ উল্লেখ করা হয়। তিনি বলেন, তারা সবসময়ই ওই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও সেই রায় বাস্তবায়নের পক্ষে থাকবেন।
তিনি আরও দাবি করেন, বর্তমান সংসদ তা মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করা হবে।
শফিকুর রহমান বলেন, অতীতে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদ দেশকে এগিয়ে যেতে দেয়নি, তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্ম আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের শক্তি দেখিয়েছে এবং বিরোধী পক্ষও তাদের সঙ্গে রয়েছে।

